Sunday, August 15, 2010

ছাত্রীর আত্মহত্যা: ব্যবস্থাপনা কমিটির সদস্য গ্রেপ্তার

ছাত্রীর আত্মহত্যা: ব্যবস্থাপনা কমিটির সদস্য গ্রেপ্তার
Sun, Aug 15th, 2010 9:31 pm BdST

মুন্সীগঞ্জ, অগাস্ট ১৫ (Dhaka Post) - ইভটিজিংয়ের শিকার হয়ে মুন্সীগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যার মামলায় বখাটের পক্ষাবলম্বনকারী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে আব্দুল হাকিম নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।


শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, হাকিম ঘটনার দিন এক সালিশ বৈঠকে নিজে ও আরো কয়েকজন বখাটে জাহাঙ্গীরের পক্ষ অবলম্বন করেছিলেন।


হাকিমকে হেফাজতে রেখে পাঁচদিন জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়।


আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


গত বুধবার ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হাসনা রহমান সিনথিয়া।


এর আগে তাকে উৎপাতের ঘটনায় বখাটে জাহাঙ্গীরের বিরুদ্ধে সালিশ বৈঠক হয় বিদ্যালয়ে। পুলিশে সোপর্দ করার জন্য বলা হলেও হাকিমসহ কয়েকজন জাহাঙ্গীরকে শোধরানোর জন্য শেষবারের মত সুযোগ দিতে বলেন।


সিনথিয়ার আত্মহত্যার পর জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।


শনিবার শিক্ষামন্ত্রী ওই এলাকায় যান এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

No comments:

Post a Comment