| ||||
রমজানের পঞ্চম দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গত ৮ অগাস্ট বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পাঠান প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ার্দার।
বিএনপিসহ চারদলীয় জোটের কেউ না গেলেও ইফতারে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ মহাজোটের নেতারা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু যোগ দেন।
এছাড়া মন্ত্রী, মহাজোটের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারাও ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের আগে প্রধানমন্ত্রী অন্যান্য দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।